ফিফায় নতুন সংস্কারের প্রতিবাদে সংস্থাটির নিরীক্ষা বিভাগের প্রধান ডোমেনিও স্কালা পদত্যাগ করেছেন। ফিফার নিরীক্ষা, নৈতিক অর্থ সহ বেশ কয়েকটি প্রধান কমিটির প্রধানকে সরানো বা নিয়োগ দেয়ার দায়িত্ব কাউন্সিলের হাতে থাকার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।
ফিফার নির্বাহী কমিটির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর তাদের প্রতিস্থাপন করে ফিফা কাউন্সিল গঠন করা হয়েছে। স্কালা পদত্যাগের সময় বলেছেন, কাউন্সিলের হাতে নিয়োগ ও অপসারণের একচ্ছত্র ক্ষমতা দেয়ার ফলে ফিফার কমিটিগুলো স্বাধীনতা বঞ্চিত হয়েছে। তার মতে এখন কাউন্সিল সদস্যদের প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়ে তদন্তে বাধা সৃষ্টি করতে পারবে।
উল্লেখ্য, ফিফায় দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির পদত্যাগের পরে ফিফায় সংস্কারের উদ্যোগ নেয়া অন্যতম প্রধান ব্যক্তিত্ব। বিবিসি।
