ফিদে র‌্যাপিড দাবায় রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন

আপডেট : ১৪ মে ২০১৬, ১৯:২৮
ইউকে-বাংলা ফিদে র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। 
 
অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় রাজীব ৮ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। সাত পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে নৌবাহিনীর ইকরামুল হক সিয়াম রানার-আপ এবং হাসান মেমোরিয়াল চেসের গোলাম মোস্তফা ভূঁইয়া তৃতীয় হন। 
 
সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে করে নিয়ে শেখ রাসেল চেস ক্লাব ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন চতুর্থ, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ পঞ্চম ও মনিরুজ্জামান মাসুদ ষষ্ঠ স্থান লাভ করেন। ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৩৪জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ অর্থ হিসেবে ত্রিশ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। বাসস।