নওগাঁর পোরশায় বাসের ধাক্কায় আব্দুল জব্বার (৫৫) নামে এক বাইসাইকল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার ছাতিয়া গ্রামের আব্দুল্লাহর ছেলে।
পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, জব্বার বাইসাইকেলে শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার সরাইগাছি থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথের মধ্যে দেয়োহারা মোড়ের কাছে পৌঁছালে পিছন থেকে নওগাঁগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল জব্বার মারা গেছেন ।
