ইতালিতে একজন সুপরিচিত ফার্টিলিটি ডাক্তারকে গৃহবন্দী করেছে পুলিশ। সেভারিনো আন্তিনরি নামে ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ, জোরপূর্বক এক নারীর ডিম্বানু বের করে নিয়েছেন তিনি।
তদন্তের স্বার্থে আগামী এক বছরের জন্য আন্তিনরিকে চিকিৎসা সেবা দেয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে ডিম্বাণু চুরির কথা অস্বীকার করে ওই নারীর অভিযোগ নাকচ করে দিয়েছেন চিকিৎসকের আইনজীবী।
নব্বইয়ের দশকে ৬৩ বছর বয়সী এক নারীকে সন্তান ধারণে সহায়তা করে আলোচনায় আসেন আন্তিনরি। এত বয়স্ক নারীর সন্তান ধারণের সেটাই ছিল প্রথম ঘটনা।
৭০ বছর বয়সী এই ডাক্তারকে রোমের একটি বিমানবন্দরে আটকের পর গৃহবন্দী করা হয়।
অভিযোগকারী নারী বলেন, ডিম্বানু নেয়ার সময় তার দেহ অবশ করে দেয়া হয়। এসময় মোবাইল ফোনটিও কাছ থেকে সরিয়ে নেয়া হয় বলে তার অভিযোগ। সূত্র: বিবিসি
