তামিল নাড়ুতে তিন ট্রাক বোঝাই ৫৭০ কোটি টাকা দেশটির রাষ্ট্রীয় ব্যাংকের বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার রাতে বিধানসভা নির্বাচনের দুইদিন আগে ভারতের তামিলনাড়ু রাজ্যে ৫৭০ কোটি রুপিবাহী তিনটি ট্রাক আটকে রেখেছিল তারা।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) জানিয়েছে, তাদের প্রধান কার্যালয় কইমবাতরে থেকে ভিশাখাপাটনামে অর্থ পরিবহণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত ট্রাকের চালকেরাও জানিয়েছিল এই অর্থ এসবিআই এর। কিন্তু তাৎক্ষনিকভাবে তা আটকে রাখে নির্বাচন কমিশন।
ব্যাংকটি তারা বিবৃতিতে জানায়, আরবিআই এর দেয়া তথ্য অনুসারে এই অর্থ কইমবাতরের প্রধান শাখা থেকে এসবিআই এর নির্ধারিত ব্যক্তির মাধ্যমে অর্থগুলো শাখা অফিসে প্রেরণ করা হচ্ছিল। কিন্তু মধ্য পথে নির্বাচন কমিশনের কমকর্তারা অর্থবাহী যানগুলোকে আটক করে। এবং বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাদের হেফাজতে রাখে।
দেশটির নির্বাচন কমিশন মার্চের শুরু থেকে নির্বাচনে অবৈধ টাকা প্রদানের মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করা রোধের জন্য অভিযান চালিয়ে আসছে। মার্চ থেকে অভিযান চালিয়ে এখন পর্যন্ত তারা ১০০ কোটি রুপি উদ্ধার করেছে তামিল নাড়ু এলাকা থেকে। এনডিটিভি।
