গত মাসে পালি হিলসে ফ্ল্যাট কিনেছেন রণবীর কাপুর। তার ফ্ল্যাটের দাম পড়েছে ৩৫ কোটি রুপি!
স্কয়ার ফুটের হিসেবে এক লাখ ৪২ হাজার রুপি! মুম্বাইয়ের শহরতলিতে স্কয়ার ফিটের হিসেবে এত দামি ফ্ল্যাট এর আগে কেউ কেনেননি। এই দিক থেকে নতুন ফ্ল্যাট কিনে 'রেকর্ড'-ই করেছেন রণবীর।
প্রায় আড়াই হাজার স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটি 'বাস্তু পালি হিল' নামক বহুতলের আটতলায়।
‘লাক্সারি বিল্ডিং’ বলতে ঠিক যা বোঝায়, এই ফ্ল্যাটটি তা-ই। দু’টি পার্কিং লট কিনেছেন রণবীর। ১২ তলা বিল্ডিংটি কাপুরদের কৃষ্ণ রাজ বাংলোর কাছেই। মুম্বাইয়ের উপকণ্ঠে এটিই সব থেকে দামি ফ্ল্যাট হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
