গত মাসে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সঙ্গী বলিউডের করণ সিং গ্রোভার। হানিমুনে বেশ দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন মালদ্বীপে। নিয়মিত ইনস্টাগ্রামে ছবি দিয়ে কানেকটেডও ছিলেন ভক্তদের সঙ্গে। কিন্তু সেই ছবিতে কিছু ভক্তের বাঁকা কমেন্টে বেশ চটেছেন তিনি। দিয়েছেন তাদের দাঁত ভাঙ্গা জবাব।
হানিমুনে গিয়ে নিজের হানিমুন বেডে সাজানো তোয়ালের বিভিন্ন আর্টের ছবি ইনস্টগ্রামে শেয়ার দিয়েছিলেন তিনি। সেখানেই ট্রোল করে মন্তব্য করে বিপাশার কিছু ভক্ত। বিষয়টি নিয়ে পরবর্তি এক ইনস্টগ্রাম পোস্টে তিনি আবারো তোয়ালে দিয়ে তৈরি বিভিন্ন আর্টের ছবি পোস্ট করে তার নিচে লেখেন, যে কোন আর্টকে সমাদৃত করা উচিত। যাদের আর্ট ভাল লাগছে না তারা যতই বাজে মন্তব্য করুক, আমি আবারো তোয়ালে আর্টের ছবি পোস্ট করব। এরপর তিনি ট্রোল করা ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'গেট এ লাইফ গাইজ।' এনডিটিভি।
A photo posted by bipashabasu (@bipashabasu) on May 11, 2016 at 8:41pm PDT
