বজ্রপাতে দুই জেলায় চারজনের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০১৬, ১৬:৩২
বজ্রপাতে সিলেটের কোম্পানীগঞ্জে তিন কিশোর ও ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক শ্রমিককের মৃত্যু হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খরব-
 
সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাউটি বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কোম্পানীগঞ্জের খয়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), একই গ্রামের তুভান খানের ছেলে সেলিম উদ্দিন (১৫) ও নুরুল ইসলামের ছেলে হোসেন খান (১৫)।
 
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ফুলবাড়ীয়া উপজেলার বাবুগঞ্জ বাজারের কাছে একটি নির্মাণাধীন কালভার্টের  শ্রমিক নজরূল ইসলাম (৪৮) বজ্রপাতে নিহত হয়েছেন। ছাইনিতে রাত যাপনকালে শনিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তার বাড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে।