স্ত্রী বন্দনায় অভিষেক বচ্চন

আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:৩৪
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা ঐশ্বরিয়া রাই বচ্চনের সোনালি পোশাকে আরো ঝলমল করে উঠেছে। সারা বিশ্বের সঙ্গে স্ত্রীর সৌন্দর্যে বিমূঢ় অভিষেক বচ্চন।
 
২০০৭ সালে সাবেক এই বিশ্বসুন্দরীর সঙ্গে গাটছড়া বাধা অভিষেক সামাজিক গণমাধ্যমে স্ত্রীর সৌন্দর্য বন্দনায় মেতেছেন অভিষেক। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার একটি সাদাকালো ছবি পোস্ট করে অভিষেক লিখেন, কেউ কেউ বলে একটি ছবি নাকি হাজার শব্দের কথা বলে। এই ছবিটি দেখে আমি আরো অনেক বেশি শব্দ বলতে পারবো।  
IMG0
 
উল্লেখ্য, সবাইকে মুগ্ধ করা ঐশ্বরিয়ার সোনালি সান্ধ্য পোশাকটি ডিজাইন করেছেন কুয়েতের ডিজাইনার আলি ইউনেস। এই বছর ১৫তম বারের মতো একটি প্রসাধনী কোম্পানির মুখপাত্র হিসেবে কান মুভি এক্সট্রাভ্যাগাঞ্জা লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া।