ইতিহাসের অন্যতম সেরা সিনেমা ‘ক্যাসাব্লাঙ্কা’র অভিনেত্রী ম্যাডেলিন লেবাউ মারা গেছেন। তিনি এই সিনেমার শেষ অভিনেত্রী হিসেবে মারা গেলেন।
ফরাসি এই অভিনেত্রীর মৃত্যুর সময়ে বয়স হয়েছিল ৯২ বছর। তার সৎ সন্তান পরিচালক কার্লো আলবার্দো পিনেলি হলিউড রিপোর্টারকে জানিয়েছেন, লেবাউ গত ১ মে স্পেনে মারা গেছেন। ক্যাসাব্লাঙ্কার প্রধান চরিত্র হামফ্রে বোগার্টের প্রেমিকার চরিত্রে অভিনয় করা লেবাউয়ের ‘ভিভা লা ফ্রান্স চিৎকার সিনেমা ইতিহাসেরই সবচেয়ে জনপ্রিয় দৃশ্যগুলোর অন্যতম।
১৯২৩ সালে প্যারিসে জন্ম নেয়া লেবাউ ১৯৪০ সালে স্বামী জনপ্রিয় অভিনেতা মারসেল দালিওর সঙ্গে নাৎসি অধিকৃত ফ্রান্স ছেড়ে পালান। তারা হলিউডে নিয়মিত অভিনেতা হন এবং স্বামী-স্ত্রী দুইজনই ক্যাসাব্লাঙ্কায় অভিনয় করেন।
ক্যাসাব্লাঙ্কা সিনেমায় হামফ্রে বোগার্ট নামের প্রধান চরিত্রটি মরক্কোয় একজন আমেরিকান ক্যাফে মালিক। মরক্কো তখন ফ্রান্সের নাৎসি সহযোগীদের অধিকারে। বোগার্টের সামনে তখন দুইটি বিষয়, হয় তার প্রেমিকার জন্য তার ভালোবাসা অথবা তার প্রেমিকার স্বামীকে নাৎসিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ক্যাসাব্লাঙ্কা থেকে পালিয়ে যেতে সহায়তা করতে পারে। এই নিয়ে মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়েই তৈরি ১৯৪২ সালের এই সিনেমা।
লেবাউ দ্বিতীয় বিশ^যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে ফ্রান্সে ফিরে যান। তার বিখ্যাত অন্য সিনেমার মধ্যে রয়েছে, ইতালিয়ান বিখ্যাত পরিচালক ফেদেরিকো ফেলিনির ৮ ১/২। বিবিসি।
