উপ সচিব ও যুগ্ম সচিব পদে ১৩২ জনের পদোন্নতি

আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:৫৯
জনপ্রশাসনের ৭০ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং ৬২ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব করেছে সরকার।
 
জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এক আদেশে এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে।
 
এর আগে গত ১২ মে ৮৫ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপ-সচিব পদেও পদোন্নতি হওয়ার কথা রয়েছে, যাতে আগের ‘পদোন্নতিবঞ্চিতদের’রাখা হচ্ছে বলে জনপ্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
 
স্থায়ী পদ না থাকলেও গত বছরের ৬ এপ্রিল উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিবের তিন স্তরে একসঙ্গে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।
 
ওই দিন জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে ৩৪৩ জনকে উপ-সচিব, উপ-সচিব থেকে ২৯৯ জনকে যুগ্ম-সচিব এবং যুগ্ম-সচিব থেকে ২৩১ জনকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।