স্পিলবার্গ আর ঐশ্বরিয়ার কানাকানি!

আপডেট : ১৫ মে ২০১৬, ১৮:৫৪
 
কান উত্সবে গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে যাতায়াত স্বপন আহমেদের। ব্যক্তিজীবনেও তিনি ফ্রান্সেরই নাগরিক। তাই চিরচেনা সিনেমার উত্সবের শহর কানকে তিনি যতটা খুঁটিয়ে দেখেন, অন্য কোনো বাঙালীর পক্ষে তা দুরূহ। গত ২ বছর ধরেই ইত্তেফাক বিনোদন-এ কান উত্সব নিয়ে সরাসরি দেখা অভিজ্ঞতার গদ্য লিখছেন তিনি। এবছর আজ প্রকাশ পেল তার দ্বিতীয় কিস্তি।
 
IMG0
ছোট বেলায় নানি- দাদির কোলে গল্প শুনেই আমরা ঘুমাতাম। হয়ত একই গল্পই প্রতিদিন বলা হতো, সেসব গল্প শুনতে কখনো বিরক্তিতো আসতোইনা, বরং বিভিন্ন বাহানায় সেই সব গল্প গুলোই শুনতে চাইতাম। তা হোক ডালিম কুমার বা অন্য কোন দৈত্য-দানবের গল্প। এমনি একটি রূপকথা নিয়ে বর্তমান বিশ্বের অন্যতম সেরা নির্মাতা স্টিভেন স্পিলবার্গ নির্মাণ করেছেন তার শেষ ছবি ‘THE BFG". নির্মাতার মতে, তার কাজ হল গল্প বলা তাই তিনি সবসময় ভাল গল্পের অন্বেষণে থাকেন।  কানে তার ছবির প্রিমিয়ার শো তে সস্ত্রীক থাকার সুযোগ পেয়েছি। সুযোগ পেয়েছি ছবির প্রধান অভিনেতাদের পাশে থেকে ছবিটি দেখার। উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। এই নির্মাতাকে প্রথম দেখেছিলাম কয়েক বছর আগে এই কান উত্সবেই, সে সময় তিনি ছিলেন জুরি বোর্ডের প্রধান। একটি বালিকা ও দৈত্য-দানবের কল্পকাহিনী নিয়ে নির্মিত ‘THE BFG" দেখার সময় মনে হয়েছিলো বাংলা সাহিত্যে এই ধরনের প্রচুর গল্প রয়েছে যা আমাদের চলচ্চিত্র কে নকল মুক্ত করে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। বিশেষ করে ময়মনসিংহ গীতিকায় মিলবে প্রচুর রসদ যা যুগযুগ ধরে ছিল দাদি-নানীদের গল্প তা হতে পারে বিশ্বজয়ী সিনেমার গল্প। বিশ্বের সেরা এই নির্মাতার ছবির প্রদর্শনের পর খুব স্বাভাবিকভাবেই সকলেই এই বিখ্যাত নির্মাতাকে তাদের দেখা ছবির তাত্ক্ষণিক মন্তব্য করবেন।
 
IMG1
বিশ্বের সকল নির্মাতাদের মোহের মানুষ যখন নিজের ছবি প্রদর্শন শেষে বলেন কেমন লাগলো? তখন করতালিতে মুখর হয় গোটা হলরুম। অনেকে আবেগে আপ্লুত হয়ে দাঁড়িয়ে পড়েন। কারণ তার নাম স্টিভেন স্পিলবার্গ। সেই সারিতেই বেশ কিছুক্ষণ পরে হলেও স্পিলবার্গ ও ঐশ্বরিয়া খুব অল্পসময়ের খুনসুটি চোখে পড়ল।
বিশ্বের সেরা চলচ্চিত্র উত্সব ঘিরেও কিন্তু বিতর্ক রয়েছে, ফরাসি মিডিয়ায় বলা হচ্ছে গল্প ও নির্মাণে সারপ্রাইজের চেয়ে এবার অফিসিয়াল সিলেকশনের ক্ষেত্রে গ্লামারকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। আরেকটি দল বলছে, সিনেমাই গ্লামার। সুতরাং গল্প ও নির্মাণ কৌশলের সাথে গ্লামারের কোনও বিবেদ নাই। হয়তো উডি এল্যান, স্টিভেন স্পিলবার্গ,জুডি ফসটার এর মত হলিউডের ব্যাবসা সফল ছবির পরিচালকদের ছবি অফিসিয়াল সিলেকশনে আধিক্য থাকায় কেউ কেউ এমনটা মনে করছেন।  পার্ক চ্যান ওয়ুক এর সেক্স থ্রিলার ‘মিস’ নিয়ে আলোচনা - সমালোচনা হচ্ছে ব্যাপক।
 
IMG2
 
অফিসিয়াল সিলেকশন ছাড়াও মার্ক্সে দ্যু ফিল্মের ছবি নিয়ে উত্সব জুড়ে নির্মাতা, প্রযোজক, পরিবেশক ও সেলস এজেন্টদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। এছাড়া বিভিন্ন প্যাভিলিয়নে বিভিন্ন দেশের চলচ্চিত্র উত্সবের আয়োজকরা নির্মাতাদের নিকট থেকে ছবি আহ্বান ও সংগ্রহ করে যাচ্ছেন। সবমিলিয়ে  আজকের দিনে  পাহাড় সমুদ্র ঘেঁষা এই শহর ঘিরেই সমগ্র বিশ্বের আগ্রহ। যদিও সিনেমা জীবন বদলায়না কিন্তু সিনেমা জীবনকে প্রাণবন্ত ও মূল্যবান করে তুলতে পারে।

লেখক : বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা