আমাদের চলচ্চিত্রে বর্তমান সময়ে সবচেয়ে সুখী মানুষটার নাম যদি জানতে চাওয়া হয়। তবে অবশ্যই প্রথমে আসবে বিদা সিনহা মীমের নাম। নিজের ক্যারিয়ারে প্রাপ্তি আর কাজের প্রশংসায় ভাসছেন তিনি। শোবিজের সেরা সম্মাননা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটিও অর্জন করলেন। কথা বললেন অনলাইন বিনোদনের কাছে
কেমন আছেন ?
একটু বেশীই ভালো। আর খুশীর খবর পেলে কার না ভালো লাগে বলুন। গত কয়েকমাসে এত এত প্রাপ্তি, তাই এখন আরো সাবধান থাকছি, যাতে কোনো ভুল ডিসিশন না নিয়ে ফেলি। ছবির স্ক্রীপ্ট থেকে শুরু করে সবকিছুতেই একটু বেছে বেছে কাজ করছি। আর খুশীর খবর হলো সমপ্রতি কোনো কর্তন ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে আমার অভিনীত নতুন ছবি ‘ভালোবাসা এমনই হয়’ ছবি। ছবির নির্মাতা আমাদের সবার প্রিয় অভিনেত্রী আহমেদ। শুরুতে ছবিটির নাম ছিলো ‘গুডমর্নিং লন্ডন’। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় শিগগিরই এ ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
‘জোনাকীর আলো’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন সেটার অনুভূতি..
এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশের মতো না। আর আমার গেল বছরের সেরা কাজ হিসেবে দৈনিক ইত্তেফাকও আমাকে সেরা নায়িকা হিসেবে স্বীকৃতি দিয়েছিলো। সেটাই কার্যকর হলো। জাতীয় পুরস্কার জয়ের বিষয়টি প্রথম দিকে আমার নিজেরই বিশ্বাস হয় নি। এরপর সবাই যখন শুভকামনা জানাচ্ছে তখন মনে হলো হুম হয়তো সত্যি। আর যেদিন পুরস্কার হাতে পেলাম সে আমার স্বপ্নের একটি দিন ছিল। যা সব শিল্পীরই থাকে।
