ফ্লোরিডায় সাত বছরের এক শিশুকে বিষাক্ত সাপের হাত থেকে রক্ষা করেছে একটি জার্মান শেফার্ড কুকুর। শিশুটিকে রক্ষা করতে পারলেও হাউস নামের কুকুরটি মারাত্মকভাবে আহত হয়েছে।
জানা গেছে, গত বুধবারে মলি ডে লুকা নামের শিশুটি বাগানে খেলছিল সঙ্গে ছিল কুকুরটি। সেখানেই হঠাত্ করেই সাপটির উদয়। বিপদ সত্ত্বেও সাপ ও শিশুটির মধ্যে ঝাপ দিয়ে পড়ে কুকুরটি। সাপটি কুকুরটিকে তিন বার ছোবল দেয় এবং এতে কুকুরটির কিডনি পর্যন্ত আহত হয়েছে।
IMG0
শিশুটির মা ডনিয়া ডে লুকা বলেন, হাউস সাপটিকে তাড়ানোর চেষ্টা করছিল। এবং এরপর আমরা দেখেছি সে কাঁদছে এবং রক্ত ঝরছে। জানা গেছে, কুকুরটিকে সুস্থ করে তুলতে প্রায় ৪৪ হাজার ডলারের মত খরচ হতে পারে। হাউসের বীরত্বে মুগ্ধ হয়ে তার অনেক শুভকামনাকারী এই অর্থ সংগ্রহে অনলাইনে ক্যাম্পেইন চালাচ্ছে।
ডে লুকা পরিবার প্রাণীদের একটি শরণার্থী শিবির থেকে কুকুরটিকে নিয়েছিল মাত্র দুই মাস আগে। ডনিয়া বলেন, আমি কুকুরটির প্রতি অনেক কৃতজ্ঞ। এটা ভাবতেই ভয় লাগে যে এটা আমার মেয়েও হতে পারতো। ফক্স নিউজ।
