নিরাপত্তা হুমকিতে ম্যানইউ-বোর্নসমাউথ ম্যাচ বাতিল

আপডেট : ১৫ মে ২০১৬, ২০:৪০
প্রিমিয়ার লিগের শেষ দিনে ওল্ড ট্রাফোর্ডে সন্দেহজনক বস্তু পাওয়া যাওয়ার পরে ম্যানচেস্টার ইউনাইটেড-বোর্নসমাউথের মধ্যে অনুষ্ঠিতব্য একটি ম্যাচ বাতিল করা হয়েছে। মাঠের উত্তর পশ্চিম কোণায় সন্দেহজনক বস্তুটি পাওয়া যায়।
 
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের ফার্গুসন এন্ড ও স্ট্রেটফোর্ড এন্ড নামের দুটি স্ট্যান্ড থেকে দর্শকদের সরিয়ে নেয়া হয়েছিল। ম্যাচ স্থানীয় সময় দুপুর তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও বিলম্ব হচ্ছিল পুলিশের পরামর্শে। দর্শকদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার বিষয়টি নিরাপত্তা কর্মকর্তারা তত্ত্বাবধান করছেন। স্থানীয় সময় , দুপুর ২টা ৪০ মিনিটে খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলা হয়। বিবিসি।