সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ব্যান্ডদল জলের গানের গায়ক ও অভিনেতা রাহুল আনন্দ।
রবিবার সন্ধ্যায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। রাজধানীর মিরপুরে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন।
হাসপাতালে নাট্যকার আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মোটরসাইকেলযোগে বাড্ডা থেকে ফার্মগেট আসছিলেন আনন্দ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসলে পেছন থেকে একটি লেগুনা ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ফার্মগেটের আল রাজী হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢামেকে আনা হয়।
এদিকে আনন্দের আহতের খবর পেয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং তার অনেক ভক্ত হাসপাতালে ছুটে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
