ওল্ড ট্রাফোর্ডের সন্দেহজনক বস্তুটি ছিল 'প্রশিক্ষণ যন্ত্র'

আপডেট : ১৬ মে ২০১৬, ০৮:৫২
 
প্রিমিয়ার লিগের শেষ দিনে ওল্ড ট্রাফোর্ডে সন্দেহজনক বস্তু পাওয়া যাওয়ার পরে ম্যানচেস্টার ইউনাইটেড-বোর্নসমাউথের মধ্যে অনুষ্ঠিতব্য একটি ম্যাচ বাতিল করা হয়েছে। পরবর্তীতে পুলিশ জানায়, সেখানে পাওয়া সন্দেহজনক বস্তুটি ছিল 'প্রশিক্ষণ যন্ত্র'। মাঠের উত্তর পশ্চিম কোণায় 'ভুল করে' একটি প্রাইভেট কোম্পানি ফেলে যায়।
 
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের ফার্গুসন এন্ড ও স্ট্রেটফোর্ড এন্ড নামের দুটি স্ট্যান্ড থেকে দর্শকদের সরিয়ে নেয়া হয়েছিল। স্থানীয় সময় , দুপুর ২টা ৪০ মিনিটে খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলা হয়। বিবিসি জানিয়েছে ম্যাচটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।
 
এদিকে ম্যাচ বাতিলের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। বিবিসি।