সায়দাবাদে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়ে নিহত

আপডেট : ১৬ মে ২০১৬, ০৯:৩৪
রাজধানীর সায়দাবাদে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন।  রবিবার দিবাগত রাত ১২টার দিকে সায়দাবাদের জনপদ মোড়ে এ ঘটনা ঘটে। এরা হলেন- মা মাহিনূর (২৩) ও মেয়ে শাহানা (৫)।
 
গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাত ১টার দিকে তারা মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় স্বামী লাবু ঢামেকে ভর্তি রয়েছেন।
 
আহত লাবু জানান, গেন্ডারিয়া তোপখোলা নামা পাড়ায় রিকশা যোগে তার চাচাতো ভাই জামিলের বাসায় যাচ্ছিলেন। জনপদ মোড়ে পৌঁছলে রিকশাটি উল্টে যায়। এতে মা-মেয়ে রিকশা থেকে পড়ে যান। এসময় একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।