ফুটবল কিংবা ক্রিকেট যে খেলাই হোক না কেন প্রতিটা দলই নিজেদের খেলোয়াড়দের জন্য জার্সি তৈরি করতে বড় বড় ডিজাইনারের দারস্থ হন।
কোন দল জার্সিতে কলার রাখে আবার কোন দল কলার ছাড়াই জার্সি বানায়। সেই সাথে যথাসম্ভব বৈচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় জার্সিতে। তবে এবার একটি স্প্যানিশ ফুটবল ক্লাব সমপ্রতি এমন একটি জার্সি পরে ফটোশ্যুট করেছে যা রীতিমতো অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ফটোশ্যুটের জন্য খেলোয়াড়দের পরা জার্সিগুলো কাপড় দিয়ে তৈরি করা হয়নি। মূলত শরীরের উপর রঙ দিয়ে পেইন্টিং করে তৈরি করা হয়েছে এই জার্সি। ক্লাব দেপোরটিভো প্যালেনসিয়া বালোম্পি নামের ঐ ফুটবল ক্লাবটির সব সদস্যকে বিশেষ এই জার্সি পরিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে ফটোশ্যুটে অংশ নিতে দেখা গেছে।
তবে এমনভাবে পেইন্টিং করা হয়েছে যে কারো পক্ষে সহজে এই নকল জার্সির রহস্য উম্মোচন করা বেশ কঠিন। ক্লাবটির প্লেঅফ ম্যাচের আগে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতেই ক্লাব কর্তৃপক্ষ অভিনব এই জার্সি তৈরি করে।-ইউপিআই
