দৃষ্টি আকর্ষণ করা অ্যাকশন দৃশ্যের মধ্য দিয়ে দর্শকদের মন কেড়ে ছিল ‘কমান্ডো’ ছবিটি। চার বছর পর ছবিটির সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। এতে মূল ছবিতে অভিনয় করা বিদ্যুৎ জামাওয়াল ও পূজা চোপড়া থাকছেন। তবে নতুনভাবে যুক্ত হচ্ছেন এশা গুপ্তা। তবে নায়িকা নয়, খলনায়িকা চরিত্রে দেখা যাবে তাকে।
ছবিতে এশা গুপ্তার চরিত্র সম্পর্কে ভেতরকার একজন জানিয়েছেন, এশা ছবিটির কেন্দ্রীয় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তার চরিত্র বিদ্যুতের বিরুদ্ধে। সেখানে তাদের দুইজনকে মারামারি করতে দেখা যাবে। এশা এই প্রথমবারের মতো কোনো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
নিজের নেতিবাচক চরিত্রে নিয়ে বেশ উচ্ছ্বসিত। সূত্র জানিয়েছে, পূজা এখানে কেন্দ্রীয় চরিত্রে থাকলেও বিশিষ্ট ভূমিকা নেই। তবে এখানে এশাকে আরো বেশি প্রাধান্য দেয়া হয়েছে। ছবিটি বিদ্যুৎ ও এশাকে নিয়ে।
ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন এশা। সূত্রটি জানিয়েছে, ‘কমান্ডো ২’ ছবিতে অনেক অ্যাকশন আছে। এশা বর্তমানে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে। কেননা, তাকে তো বিদ্যুতের বরাবর হতে হবে। খবর: ডিএনএ।
