পুরস্কারের আশা ছেড়ে দিয়েছি: নওয়াজউদ্দিন

আপডেট : ১৬ মে ২০১৬, ১৫:১৫

 

বলিউড জগতে নওয়াজউদ্দিন সিদ্দিকি নিঃসন্দেহে একজন প্রতিভাবান অভিনেতা। গত বছর ‘বদলাপুর’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিতে দুইটি ভিন্ন চরিত্রে দারুণ অভিনয় দেখিয়েছেন। নিজের ভাল পারফরমেন্সের পরও কোনো পুরস্কারের দেখা পাননি।

 

পুরস্কার পাওয়ার বিষয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, আমি এটা বলব না যে এই বিষয়টি আমাকে বিব্রত করেনি। হ্যাঁ, বিষয়টি আমাকে বিক্ষুব্ধ করেছে। কেউ কঠিন পরিশ্রম করেও তার স্বীকৃতি না পেলে এটা হতাশার বিষয়।

 

তিনি বলেছেন, পুরস্কারের ক্ষেত্রে মাঠের বাইরে থাকার বিষয়টিতে আমি অভ্যস্ত হয়ে গেছি। দর্শকরা আমাকে গ্রহণ করেছে এটা আমার কাছে যথেষ্ট। ব্যস. আর কি চাই?

 

বাস্তব জীবনের এক সিরিয়াল কিলারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘রামান রাঘব ২.০’ ছবির জন্য পুরস্কারের আশা করেন কিনা-এমন প্রশ্নের জবাবে নওয়াজউদ্দিন বলেন, হলে ভাল, না হলে আরো ভাল। খবর:ডিএনএ।