ভারতের পশ্চিমবঙ্গে নৌকাডুবি, ১৫ জনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৬ মে ২০১৬, ১২:১০
 
ভারতের বর্ধমানের কালনায় শনিবার নৌকা উল্টে যাবার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫জন নারী।
 
জি নিউজ তাদের প্রতিবেদনে জানায়, এই ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল ৭০ জনের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনও চলছে উদ্ধার কাজ।
 
রাতে পূজা থেকে ফেরার পথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকে উল্টে এ দুর্ঘটনা হয়। এই ঘটনায় বেশ কিছু শিশু নিখোঁজ রয়েছে বলে জানায় তাদের স্বজনেরা।
 
জানা যায়, দুর্ঘটনার পর থেকে সেখানে স্পিড বোট, নৌকা ও ক্রেইন ব্যবহার করে উদ্ধার কাজ চালানো হচ্ছে। জি নিউজ।