আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জামিন নামঞ্জুর

আপডেট : ১৬ মে ২০১৬, ১৩:১০
 
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসের জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালতে ফেরদৌসের আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে।
 
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ৩ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন। পরে গভীর রাতে কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।