হলিউডে সিনেমা পরিচালনায় মৌসুমী-সানি পুত্র ফারদিন

আপডেট : ১৬ মে ২০১৬, ১৩:৪২
 
নির্মাতা হবার স্বপ্ন নিয়ে ফিল্ম বিষয়ে পড়াশোনা করছেন ওমরসানী ও মৌসুমীর পুত্র ফারদিন এহসান স্বাধীন। এবার সেই স্বপ্নের পথে আরো এক পা এগোতে যাচ্ছেন তিনি। দেশের মাটিতে নাটক নির্মাণ করে হাতেখড়ি হওয়া ফারদিন এবার সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন হলিউডের সিনেমায়।
 
গত কয়েক বছর ধরেই টিভি নাটক নির্মাণ করছিলেন তিনি। তার নির্মিত টেলিমুভি 'ডেস্টিনেশন' বেশ আলোড়ন তুলেছিল দর্শক মনে। কিন্তু চলচ্চিত্র নিয়ো আরো বৃহৎ চিন্তা থেকেই যুক্তরাষ্ট্রে যাওয়া। সেখানে পড়াশোনার পাশাপাশি নির্মাণেরও চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে সহকারী পরিচালক হিসেবে কাজের অফার পেলেন হলিউডের সিনেমায়। কেনি গেগ ও ডেভন ডাউনের 'সিনথিয়া' নামক সিনেমায়া কাজ করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফারদিন। তিনি জানান, ১৫ মে থেকে এই চলচ্চিত্রের কাজে যোগ দেবেন।