প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান আর নেই। (ইন্না লিল্লাহি ...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার বারিধারার বাসায় তিনি মারা যান।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী সাদেক খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সাদেক খানের র ভাই রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। বোন বেগম সেলিমা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সাদেক খানের মৃত্যুতের বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
