নওয়াজউদ্দিন সিদ্দিকের সাথে আড্ডা এবং...

আপডেট : ১৬ মে ২০১৬, ১৫:৪৮
সকাল ১০ টার দিকে ঘুম থেকে উঠেই হাজির হলাম ফেস্টিভালে। প্রবেশ মুখে দেখা হল বাংলাদেশ থেকে আগত ২ জন সাংবাদিকের সাথে। ২ জন একসাথে একটা প্রেস ব্রিফিং এ যাচ্ছে। পালে দ্যু ফেস্টিভালের ভিতরের ক্যাফে তে বসে আছেন ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারী জেনারেল সুপ্রান সেন ও গোয়া ফিল্ম ফেস্টিভালের পরিচালক মহোদয়। সুপ্রান দা আমাকে অনেক বছর ধরে চিনেন। বাংলাদেশেরও অনেককে চিনেন তিনি। সবার কাজকর্মের ব্যাপারেই কথা হয়েছে।
 
হঠাৎ বললেন, ‘আজকে বিকেলে সময় হবে তোমার? একজনের সাথে আলাপ করিয়ে দেয়ার ছিল। আমি চাই তুমি এই ধরনের অভিনেতাদের নিয়ে কাজ কর, আর কমার্শিয়াল বা সেমি কমার্শিয়াল ফিল্ম বানানো ছাড়ো, এইটা আসলে তোমার কাজ না, জীবনমুখী ও অর্থবহ ফিল্ম তৈরি কর।’
 
 
IMG0
আমি তার কথা মাথা নেড়ে শুধু শুনে গেলাম। বিকেলে তার কথামত ফেস্টিভাল এলাকায় বাইরে একটা ক্যাফেতে পরিচয় হল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিক এর সাথে। বাংলা ফিল্ম, হিন্দি ফিল্ম, তার ফিল্ম, আমার ফিল্ম এই রকমের বহু কথার পর তিনি বললেন ‘তোমার পরবর্তী ছবির চিত্রনাট্যটি আমাকে পাঠিও, আমি পড়ে দেখবো। ভবিষ্যতে হয়ত একসাথে কাজ করতে পারি। বাহিরে এসে ২ জনের ক্যামেরা দিয়েই দুটি ছবি তুললাম আমরা।
এরপর প্রিমিয়ার শো তো গেলাম (From the land and the moon) ছবির, রেড কার্পেটের কিউ তে যখন দাঁড়িয়ে আছি, তখন রেড কার্পেটে ঐশরিয়া রায়, রিচা চাড্ডা, বুসান কুমার, দর্শন কুমার, দীপশিখা দেশমুখ ও প্রযোজক জেক্কি ভাগভানি।
IMG1
 
 
ঐশ্বরিয়া কে দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম আমার ঠিক পিছনে কিউতে দাঁড়িয়ে আছে ব্রিটিশ গায়িকা, অভিনেত্রী পিক্সি লট ও তার বয়ফ্রেন্ড মডেল অলিভার। যাইহোক, শো শেষ হবার সাথে সাথেই বাংলাদেশের আরেক নির্মাতা সামিয়া জামানের ফোন। তৌকির আহমেদ, বিপাশা হায়াত, সামিয়া জামান সহ প্লাজা রয়েল ঘুরে এলাম যেখানে কানে আমন্ত্রিততের জন্য বাংলাদেশের ইমপ্রেস টেলেফিল্ম আয়োজন করেছেন সান্ধ্য পার্টির, উপলক্ষ্য তাদের ছবি অজ্ঞাতনামার কানে প্রিমিয়ার শো।
 
লেখক : বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা