নীলফামারী সদর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক প্রামানিকের লাশ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি ওসি বলেন, সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রামানিকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার মুখে ফেনা এবং বিষের গন্ধ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এনামুলের মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
