অনুষ্ঠানে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ১৫ আগস্টের পর আমরা এমন অবস্থায় নিমজ্জিত হয়েছিলাম যা থেকে রক্ষা পাওয়া ছিল দুরহ কাজ। শেখ হাসিনা এদেশে এসে জাতির জনক হত্যাকারী ও পাকপন্থিদের হাত থেকে এদেশ ও দেশের মানুষকে রক্ষা করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র আজও থেমে নেই। সেই চক্র এখনও সক্রিয়।
আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরানিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার মাসুদ, এড. বেলাল হোসাইন, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, আনোয়ার হোসাইন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, মঞ্জুর আলম শাহীন, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, জাকিয়া আক্তার শেফালী, নবী নেওয়াজ এমপি, রবিউল আলম, কেন্দ্রীয় নেতা রওশন জামির রানা, এন আই আহম্মেদ সৈকত, মনিরুল ইসলাম হাওলাদার।
