বরিশাল বিভাগের ৭৪টি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
সোমবার বিকেলে বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশটি জারি করা হয়।
নোটিশ সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ জনের কম শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থী কম থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শাখা বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে আগামী ২২ মে মঙ্গলবার সকাল ১০টায় সভাপতি বা সভাপতির প্রতিনিধি এবং অধ্যক্ষসহ বোর্ডে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
