সাইফের পরিবর্তে ফাওয়াদ

আপডেট : ১৭ মে ২০১৬, ১০:৫১

 

বলিউডে যেখানে পঞ্চাশোর্ধ নায়করা বছরে দুই থেকে তিনটি ছবিতে অভিনয় করতে সেখানে পরবর্তী প্রজন্মের মতো সাইফ আলি খান বছরে একটি ছবি করছেন। ২০১৪ সালে তিনি ‘হামশাকলস’ ও ২০১৫ সালে ‘ফ্যান্টম’ ছবিতে অভিনয় করেছেন। আর এবছর অভিনয় করবেন ‘রাঙ্গুন’ ছবিতে।

 

যতগুলো ছবির জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছে তার চেয়েও বেশি খ্যাতি অর্জন করেছেন। নতুন খবর হলো, তিনি নাকি সালমান খানের ‘যুগলবন্দি’ ছবিতে অভিনয় করছেন না। তার পরিবর্তে ফাওয়াদ খান অভিনয় করবেন।

 

সামির শর্মার পরিচালনায় ঐ ছবিতে ফাওয়াদ লন্ডনভিত্তিক মিউজিক ইন্ডাস্ট্রিতে আসা একজন তরুণের চরিত্রে অভিনয় করবেন। ছবিতে অনিল কাপুরকে একজন জ্যেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে দেখা যাবে। দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলেও নিজেদের ইগো সমস্যার কারণে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।

 

তবে এখন প্রশ্ন উঠছে চুক্তিবদ্ধ হওয়ার সময় সাইফ যে দেড় কোটি রুপি পেয়েছেন সেটি তিনি ফিরিয়ে দেবেন কি না। যখন কোনো অভিনেতা কোনো প্রজেক্ট থেকে চলে যান অথবা কোনো ছবির কাজ বন্ধ হয়ে যায় তবে চুক্তিবদ্ধের টাকা ফেরত দিতে হয়। অথবা ঐ অর্থটি অন্য কোনো ছবির সঙ্গে মিলিয়ে নেয়া হয়। খবর: ডিএনএ।