এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষকদের ওপর জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকেই এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এ সময় তারা সড়ক বন্ধ করে রাস্তায় বসে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টায় শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিতে তাদের ওপর জলকামান দিয়ে পানি ছোড়ে পুলিশ। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষকরা এ ধর্মঘাটে অংশ নেয়।
দাবিগুলো হলো- সকল মাধ্যমিক পর্যায়ে আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তকরণ, যোগদানের তারিখ হতে এমপিওভুক্ত করা, যাদের আবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা আছে তাদের এমপিওভুক্তকরণ এবং চলতি বছরের মে মাসের মধ্যে এমপিও বিলে অন্তর্ভুক্ত করা।
