হোমনায় আওয়ামী লীগ প্রার্থীর অফিসে হামলা-ভাঙচুর

আপডেট : ১৭ মে ২০১৬, ২০:২৪
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে বিদ্রোহী প্রার্থী ও তার কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
সোমবার রাতের ঘটনায় বিদ্রোহী প্রার্থী মো. তাইজুল ইসলামসহ কয়েক জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবুল বাসার মোল্লা এ অভিযোগ করেন।
 
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’