ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দেশটির জাতীয় দলের ক্রিকেটার জো রুট। লিডসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট তিনটি সেরা অ্যাওয়ার্ড জেতেন তরুণ এই ব্যাটসম্যান।
গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের হয়ে টেস্টে দারুণ খেলা রুট পান টেস্ট ক্রিকেটার অ্যাওয়ার্ড। সেই সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচেও ইংলিশদের হয়ে দারুণ পারর্ফম করা রুট সীমিত ওভারের বর্ষসেরা ক্রিকেটার হন। এছাড়া সমর্থকদের ভোটেও সেরা হন তিনি।
গত এক বছর স্বপ্নের মতো কাটে ডানহাতি ব্যাটসম্যান রুটের। ইংল্যান্ডের অ্যাশেজ জয় থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না পাওয়া এই দলে রুট ছিলেন অন্যদের থেকে আলাদা।
