ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী ডিভিলিয়ার্স!

আপডেট : ১৭ মে ২০১৬, ১৭:১৭
ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স! প্রয়োজনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলবেন তিনি। সম্প্রতি বেঙ্গালুরুর ডিজিটাল টিমের সদস্য নাগের কাছে ভিলিয়ার্স তার ইচ্ছের কথা প্রকাশ করেন। এই দলের হয়েই আইপিএলের মাঠ মাতাচ্ছেন তিনি।
 
নাগ ডি ভিলিয়ার্সকে জিজ্ঞেস করেন, বছরের বেশির ভাগ সময়টা তো ভারতেই কাটিয়ে দিলেন। তাহলে কেন এই দেশটির নাগরিকত্ব নিচ্ছেন না? জবাবে প্রোটিয়া তারকা জানান, আমার ইচ্ছে আছে ভারতের নাগরিকত্ব নেবার। প্রয়োজনে আমি এজন্য দেশটির প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব।
 
তবে, সত্যি সত্যি ভারতের নাগরিক হবেন কি না এমন খবর নিশ্চিত করেননি ভিলিয়ার্স।
 
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের মাটিতে প্রায় দুই মাসের বেশি সফর করে ভিলিয়ার্সরা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অংশ নেয় তারা। তারপরই তিনি খেলছেন আইপিএলের আসরে। দীর্ঘ সময় ভারতের মাটিতেই অবস্থান করছেন ভিলিয়ার্স। জি নিউজ