শরণার্থীদের মানবিক ব্যবস্থা ভেঙ্গে পড়ছে: জোলি

আপডেট : ১৭ মে ২০১৬, ১৭:১৯
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার দূত অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, শরণার্থীদের জন্য গঠিত আন্তর্জাতিক মানবিক ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী, বিবিসি আয়োজিত বৈশ্বিক অভিবাসন ইস্যু বিষয়ক একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
জোলি বলেন, বিশ্বজুড়ে প্রায় ৬ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে সর্বোচ্চ। তিনি যোগ করেন, এই তথ্য আমাদের বিশ্বের শান্তি ও নিরাপত্তার বিষয়ে শঙ্কিত করে তুলে। বিশ্বজুড়ে সংঘাত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এত বেড়েছে যে তাদের রক্ষায় গঠিত পদ্ধতি কাজ করছে না।  
 
এই বিষয়ে জাতিসংঘের ফান্ড অপ্রতুল বলে উল্লেখ করেন। শরণার্থী আটকাতে ইউরোপের দরজা বন্ধ করে দেয়ার পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, যদি আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগে তাহলে দরজা বন্ধ করে দিয়ে আপনি নিরাপদ থাকতে পারবেন না। ভীতিহীনতার মধ্যেই সকল শক্তি নিহিত। বিবিসি।