পুরান ঢাকায় যুবক খুন

আপডেট : ১৭ মে ২০১৬, ১৭:২৭
পুরান ঢাকার ওয়ারীর সালাউদ্দিন হাসপাতালের সামনে মঙ্গলবার সানি নামের এক ভবঘুরের হাতে খুন হয়েছে তার এক বন্ধু আল আমিন (২২)। সানি তার বন্ধুকে ইট দিয়ে মাথায় আঘাত করলে সে নিহত হয়।
 
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াহাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আল-আমিন (২২) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তার বন্ধু সানি (২৫) কথা কাটাকাটির সময় ইট দিয়ে তার মাথায় আঘাত করে।'
 
জানাগেছে, ঘটনার পর পুলিশ সানিকে গ্রেফতার করে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জিয়াহাদ জানান, দুই বন্ধুই ভবঘুরে এবং মাদকাসক্ত। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।