মুসলিম বিশ্বের সমর্থন পেতে মিথ্যা নাটক সাজিয়েছে সরকার: গয়েশ্বর

আপডেট : ১৭ মে ২০১৬, ১৭:৪১
 
মুসলিম বিশ্বের সমর্থন পেতে মিথ্যা ষড়যন্ত্রের নাটক সাজিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
গয়েশ্বর চন্দ্র বলেন, ষড়যন্ত্র শেখ হাসিনা ও তার দলের ব্যক্তিগত অর্জন। তারা ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না। তাই তারা ষড়যন্ত্র বলে বেড়াচ্ছে।  ষড়ডন্ত্র কখনো প্রকাশ্যে হয় না। আসলে ষড়যন্ত্র করে এ সরকারই ভারতের সহযোগিতায়  ক্ষমতায় আছে। তাই তারা মনে করে সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 
 

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের অনেক নেতাকে জেলে নিয়ে বিএনপিকে টুকরো করে যেনতেন ভাবে আরেকটা নির্বাচন দিতে চায়। সে নির্বাচনে বিএনপিকে দাওয়াত করবে হাসিনা। বিএনপি সে দাওয়াতে যাবে না। এদেশে তখনই নির্বাচন হবে যে নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে। খালেদা জিয়াকে জিলে নিলে সেখানে (জেল খানায়)  স্বল্পসময়ে সেখানে হাসিনারও দেখা হবে বলে জানান তিনি।