সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, আজ থেকে ৩৫ বছর আগে, গরীব, দুঃখী, ভাগ্যবিড়ম্বিত মানুষগুলোর দুর্দশার কথা চিন্তা করে, মৃত্যু ভয়কে উপেক্ষা অশ্রুসিক্ত চোখে দেশের মাটিতে ফিরে এসেছিলেন, পিতা-মাতা, ভাই- বোন আর স্বজন হারা মুজিব কন্যা। তাঁকেও হাটতে হয়েছে বিস্তর বন্ধুর পথ। স্বজন হারানোর শোককে শক্তিতে পরিণত করে আজ তিনি দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার নেতৃত্বগুণেই বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিতি পাচ্ছে যে দেশ সে এক নতুন বাংলাদেশ। তিনি না ফিরলে হয়তো এদেশের ইতিহাসটা অন্ধকারেই পাক খেতে থাকতো। তিনি ফিরেছিলেন বলেই হয়তো আজ বাঙালির কুঁড়ে ঘরে দুমোঠো ভাত আর একটুখানি সুখ খেলা করে। আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে সমৃদ্ধ বাংলাদেশ।
আনন্দ মিছিলে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কামাল মোহাম্মদ নাসের রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সজীব বিশ্বাস প্রচার সম্পাদক সাইফ বাবু, দপ্তর সম্পাদক দেলোয়ার মোহাম্মদ শাহজাদা, আন্তর্জাতিক সম্পদক ইমরান আহমদ, সহ সম্পাদক রেজা আকাশ, ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
