চোট নিয়ে অস্বস্তিতে বোল্ট

আপডেট : ১৭ মে ২০১৬, ১৯:৫৯
কিছুদিন পরই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। তবে এর আগে চোট পেয়ে অস্বস্তিতে রয়েছে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
 
কেইম্যান আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় ১০০ মিটারে জিতে মৌসুমের শুরুটা দারুণ হলেও হ্যামস্ট্রিংয়ে (পায়ের পেশিতে) চোট পান জ্যামাইকার এই স্প্রিন্টার।
গত শনিবার কেইম্যানে ১০.০৫ সেকেন্ডে দৌড় শেষ করেন জ্যামাইকার এই গতিমানব। চোট কাটিয়ে উঠতে বর্তমানে জার্মানিতে চিকিৎসা নিচ্ছেন বোল্ট। আগামী
 
শুক্রবার চেক প্রজাতন্ত্রের অস্ত্রাভায় গোল্ডেন স্পাইক আইএএএফ ওয়ার্ল্ড চ্যালেঞ্জের ১০০ মিটারে দৌড়ানোর কথা আছে তার। পায়ে সামান্য অস্বস্তি থাকলেও তা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন তার কোচ গ্লেন মিলস।
 
অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে রেকর্ডের মালিক বোল্ট এবারও রেকর্ড গড়ার আশায় অলিম্পিক ট্র্যাকে দৌড়াবেন।