বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলমান ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে তিতাস ক্লাব ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (১৭ মে) দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে তিতাস ক্লাব ২৫-১৭, ২৫-১৮ ও ২৫-১৮ পয়েন্টে (৩-০ সেটে) সহজেই পরাজিত করে বাংলাদেশ পুলিশকে।
এদিকে, দিনের অপর ম্যাচে ফায়ার সার্ভিস সিভিল ডিফে ২৫-১৫, ২৫-১৫ ও ২৫-১৫ পয়েন্টে (৩-০ সেটে) সহজ জয় তুলে নেয় আজাদ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে।
বুধবার বিকেল ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও ইষ্ট এন্ড বয়েজ একই সময়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নামবে ঢাকা সবুজের বিপক্ষে।
