ভূতে ভর করেছে এমন ভান করে যৌন নিপীড়নকারীর হাত থেকে রক্ষা পেয়েছেন দিল্লির এক তরুণী। তার বন্ধু খ্যাতি খান্ডেরওয়াল ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন।
চলতি মাসের ৮ তারিখ খ্যাতির বন্ধুকে দিল্লির পাঞ্জাবী বাগ এলাকার নির্জন জায়গা দিয়ে হাঁটার সময় দুই জন পুরুষ পথ আটকিয়ে ধরে। সেই সময় ওই তরুণী ভূতে ধরেছে এমন ভান করে। খ্যাতি তার ফেসবুক পোস্টে বলেন, সে এমন ভাব করেছে যেন সে ভূত এবং ভৌতিক কণ্ঠে তাদের সঙ্গে কথা বলে সে। সে কখনো হয়তো জোরে কথা বলবে আবার কখনো হয়তো শুধু তাদের দিকে একদৃষ্টে তাকাবে।
তার এই নাটকে হতভম্ব হয়ে ভয় পেয়ে একজন পালিয়ে যায়। আরেকজন ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকে। তখন সে তরুণী ওই ব্যক্তিকে নখ দিয়ে আক্রমণ করে রক্তাক্ত করে সে রক্ত নিজের মুখে মেখে অট্টহাস্য দিতে থাকে। তখন দ্বিতীয়জন ও ভয় পেয়ে পালিয়ে যায়।
পোস্টের শেষে খ্যাতি খান্ডেরওয়াল লিখেন, নিরাপদে থাকুন, আর নিরাপদে থাকতে না পারলে স্মার্ট হোন। এনডিটিভি।
