দীর্ঘায়ুর রহস্য সিঙ্গেল থাকা: বিশ্বের সবচেয়ে বয়সী ব্যক্তি

আপডেট : ১৭ মে ২০১৬, ২১:৩৩
পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি এমা মোরানো বলেছেন, তার দীর্ঘায়ুর রহস্য ‘সিঙ্গেল’ থাকা। ১৮৯৯ সালের ২৯ নভেম্বর জন্ম নেয়া এই ইতালিয়ান সম্ভবত ১৯ শতকে জন্ম নেয়া শেষ ব্যক্তি।
 
১১৬ বছর ১৬৯ দিন বয়সী এই নারী বলেছেন, তার এই দীর্ঘায়ুর রহস্য দিনে দুটো কাচা ডিম খাওয়া ও সিঙ্গেল থাকা। ১৯৩৮ সালে তার বিচ্ছেদ হওয়ার পরে আর দ্বিতীয়বার বিয়ে করেননি। তিনি বলেছেন, কেউ আমার উপর আধিপত্য দেখাক সেটা আমি চাইনি।
 
গত ১২ মে সুসান্নাহ মুশাট জোন্স মারা যাওয়ার পরে এমা বিশ্বের সবচেয়ে বয়সী ব্যক্তির তকমা অর্জন করেন। ইন্ডিপেন্ডেন্ট।