রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফাইড পাতায় এ মন্তব্য করেন সজীব ওয়াজেদ।
IMG0
তিনি লেখেন, ‘আমাদের পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করেছে। এটি আরেকটি চাঞ্চল্যকর হত্যা মামলা যেখানে আমাদের আওয়ামী লীগ সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।’
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়।
