রামপুরায় শায়েম টেক্সটাইল কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট : ১৮ মে ২০১৬, ১১:৪৯
 
রাজধানীর রামপুরা থেকে শায়েম টেক্সটাইলের কর্মকর্তা মো. মনিরুল ইসলামের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রামপুরা থানার এসআই শেখ জাহিদ জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় মাঝিপাড়া মাঠে পড়ে থাকতে দেখে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম মালিবাগের চৌধুরীপাড়ার বাসিন্দা। তিনি শায়েম টেক্সটাইল গ্রুপের এজিএম।