আরবাজের কাছে ফিরছেন মালাইকা!

আপডেট : ১৮ মে ২০১৬, ১২:০৯

 

আরবাজ খান ও মালাইকা আরোরার দীর্ঘ দিনের সংসার ভেঙে যাওয়ায়  তাদের ভক্তরা হতভম্ব হয়ে পড়েছিল। তবে শোনা যাচ্ছে, তারা নাকি আবার এক হতে যাচ্ছেন।

 

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, মালাইকা আরবাজের বাড়িতে ফেরার বিষয়ে গভীর চিন্তা করছেন। তার বোন অমৃতা আরোরা ও মা জয়েস মালাইকাকে সংসারের বিষয়ে আরেকবার সুযোগ দিতে উপদেশ দিয়েছেন।

এমনটি আরবাজের পরিবারও নাকি মালাইকাকে সংসারে ফেরার বিষয়ে মন ঠিক করতে সহায়তা করছেন।