করণের টুইটে অন্তরঙ্গ শ্রদ্ধা-আদিত্য

আপডেট : ১৮ মে ২০১৬, ১২:১৯
সম্প্রতি শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরের একটা অন্তরঙ্গ ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন করণ জোহর। ছবিটা করণের ধর্মা প্রোডাকশন হাউজ-এর নতুন ছবি ‘ওকে জানু’-র। সেই ছবিতে দেখা যাচ্ছে, নিবিড়ভাবে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে রয়েছেন আদিত্য। তার বলিষ্ঠ অনাবৃত কাঁধে এসে পড়েছে আলোর উষ্ণতা। অনেক না-বলা কথা থমকে রয়েছে দু’জনের আলিঙ্গনের মাঝে। চুমুর ঠিক আগেই! মুখটা সামান্য একটু তুলে ধরেছেন শ্রদ্ধা। আদিত্যর মুখ নেমে আসছে তার মুখের কাছে।
 
শুধু এই ছবিটাই নয়, এ পর্যন্ত ‘ওকে জানু’র যত স্থির-চিত্র দেখা গেছে, সব ক'টাতেই উঠে এসেছে আদিত্য-শ্রদ্ধার এমন উষ্ণ আলিঙ্গন ও চুম্বনের দৃশ্য।
 
গুঞ্জন বলছে, আদিত্য-শ্রদ্ধার মধ্যে প্রেম চলছে। দুজনের অনস্ক্রিন-অফস্ক্রিনের রসায়ন বিচার করে এমন দাবী গুঞ্জনকারীদের।
 
শ্রদ্ধা-আদিত্যের দাবি, তারা খুব ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছু নেই তাদের মধ্যে। এদিকে ‘ওকে জানু’র স্থির-চিত্রও বলছে, পর্দায় আদিত্য-শ্রদ্ধার এমন আলিঙ্গন-চুম্বন পুরোটাই পেশাদারিত্ব নয়।
 
করণ জোহরের প্রযোজনায় পরিচালক শাদ আলি বানাচ্ছেন ‘ওকে জানু’। জানা গেছে, ছবিটা মণি রত্নম-এর বিখ্যাত ছবি ‘ওকে কানমানি’-র হিন্দি সংস্করণ। করণ তাই ছবিটা পোস্ট করে সবাইকে জানিয়ে দিলেন, ‘ওকে জানু’ মুক্তি পেতে চলেছে ২০১৭ সালের ১৩ জানুয়ারি। সূত্র- দ্য হিন্দুস্তান টাইমস।