সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশিদের কোনো হস্তক্ষেপে কাজে আসবে না। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবো। বিদেশি শক্তির মধ্যস্থতা আমাদের কোনো প্রয়োজন নেই।’
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহুরীগঞ্জে ফোর লেইনের মহুরী সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মনোনয়ন বানিজ্যসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের যে সকল নেতা জড়িত রয়েছে তারা নতুন কমিটিতে স্থান পাবেনা। ’
ফোর লেইনের কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফোর লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ফোর লেন উদ্বোধন করবেন। ’
এ সময় প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
