আমৃত্যু নগ্ন সেলফি পোস্টের ওয়াদা কিম কার্দাশিয়ানের!

আপডেট : ১৮ মে ২০১৬, ১৩:৩১
দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন ভার্চুয়াল জগতে নগ্ন সেলফি দানের ওয়াদা করেছেন মার্কিন রিয়্যালিটি টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান!
 
সম্প্রতি ‘ব্রেক দ্য ইন্টারনেট’ পুরস্কারে সম্মানিত হয়েছেন কিম। কারণটা অদ্ভুত, নিয়মিত বিরতিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নগ্ন সেলফি শেয়ার।
 
‘ব্রেক দ্য ইন্টারনেট’ পুরস্কার হাতে নিয়ে কিম অসংকোচে ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'মরার আগ পর্যন্ত আমি আপনাদের নগ্ন সেলফি দিয়ে যাবো।'
 
৩৫ বছর বয়স্ক কিম নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সেলফি বোমা ফাটিয়ে থাকেন, বিশেষ করে ইনস্টাগ্রামে। আর এর সুবাদেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন র‍্যাপার কেনি ওয়েস্টের এই স্ত্রী।
 
সর্বশেষ, নারী দিবসে নগ্ন সেলফি শেয়ার করেন কিম। এতে প্রশংসার পাশাপাশি সমালোচনারও শিকার হন তিনি। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টাইমস।