ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। বাংলাদেশ সময় বুধবার বেলা একটা ৫৩ মিনিটে এই ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইকুয়েডরের রোসা জারাটের ৩৪ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উত্পত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরী সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পে বড় ধরনের সুনামি আশঙ্কা নেই।
ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে লোক নিয়োজিত করা হয়েছে। তার ফিরে এসে প্রতিবেদন দেবে। খবর: এনবিসি নিউজ।
