কাশ্মিরের মানচিত্র নিয়ে পাকিস্তানের উদ্বেগ নাকচ করল ভারত

আপডেট : ১৮ মে ২০১৬, ১৯:১৪
কাশ্মিরের মানচিত্র নিয়ে পাকিস্তানের উদ্বেগ প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় মানচিত্রে কাশ্মিরের বিতর্কিত এলাকাকে 'ভুলভাবে' তুলে ধরার ঘটনায় কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। মানচিত্রে কাশ্মিরের সকল অংশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ভারত, পাকিস্তান ও চীনের কোনো সীমানা উল্লেখ করা হয়নি। কিন্তু ১৯৪৮ সালে বিভক্ত হওয়া কাশ্মিরকে ভারত ও পাকিস্তান উভয়েই তাদের বলে দাবি করে আসছে।
 
এ ঘটনায় উদ্বিগ্ন পাকিস্তান জাতিসংঘকে লেখা এক পত্রে তারা তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন।
IMG0
ভারতীয় সংসদে আনা এক বিলে মানচিত্র প্রসঙ্গে স্পষ্টভাবে জানানো হয়েছে জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই জম্মু ও কাশ্মিরের মানচিত্রে কোনোভাবেই পাকিস্তান কিংবা তৃতীয় পক্ষের অবস্থান মেনে নেবে না ভারত। এমনকি কোনো প্রকার ভুল মানচিত্র প্রকাশ করলে অভিযুক্তের ৭ বছরের কারাদণ্ড হতে পারে । এরই জের ধরে পাকিস্তান দাবি করেছে, বিতর্কিত এই খসড়া বিলে আন্তর্জাতিক অধিকার আইন লঙ্ঘন করছে ভারত।
 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের সরকারি মানচিত্রে কাশ্মিরের বিতর্কিত অংশকে নিজেদের বলে চিহ্নিত করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি আইনগতভাবেও সিদ্ধ নয়। সূত্র: বিবিসি